উদ্দীপকে জনাব মনিরের ডিভাইসটি কোন আইনগত দিকের সাথে সম্পর্কিত? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মনিরের ডিভাইসটি প্যাটেন্ট নামক আইনগত দিকের সাথে সম্পর্কিত। পেটেন্ট হলো উদ্ভাবনের একচ্ছত্র অধিকার যা পেটেন্ট আইন কর্তৃক অনুমোদিত বা নিবন্ধিত। উদ্দীপকে জনাব মনির একটি ডিভাইস তৈরি করেন। যার মাধ্যমে কেউ পানিতে ডুবে গেলে তাকে সহজেই খুঁজে বের করা যাবে। তার নিজ এলাকা এবং আশে পাশের অনেক এলাকার মানুষের কাছে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেভাইসটি যাতে কেউ নকল করতে না পারে সেজন্য তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেন। তার এই পদক্ষেপটি প্যাটেন্ট কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মনিরের ডিভাইসটি প্যাটেন্ট আইনগত দিকের সাথে সম্পর্কিত।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে জনাব মনিরের ডিভাইসটি কোন আইনগত দিকের সাথে সম্পর্কিত? বর্ণন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর