মিসেস রেবিন ও জয় পাবলিকেশন্স এর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কী? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস রেবিন ও জয় পাবলিকেশন্স এর মধ্যে সম্পাদিত চুক্তিকে কপিরাইট চুক্তি বলে। লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এটি একটি আইনগত ধারণা। এর উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা, যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের মিসেস রেবিন তার জনপ্রিয় উপন্যাসের বই 'মাছরাঙার ভাবনা' প্রকাশের জন্য জয় পাবলিকেশন্সের সাথে একটি চুক্তি সম্পাদন করেন। চুক্তি অনুযায়ী প্রকাশনাটি নির্দিষ্ট সময়ের জন্য রয়্যালটির বিনিময়ে জয় পাবলিকেশন্স বইটার মুদ্রণ ও বাজারজাতকরণের আইনগত অধিকার লাভ করে। দুই পক্ষের মধ্যে এমন চুক্তিটি কপিরাইট চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস রেবিন ও জয় পাবলিকেশন্স এর মধ্যে সম্পাদিত চুক্তিকে কপিরাইট চুক্তি বলে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
মিসেস রেবিন ও জয় পাবলিকেশন্স এর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কী? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর