শাকিলা কি ইবতির আবিষ্কারের স্বত্ব ফিরে পাবেন? উত্তরের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: প্যাটেন্ট সনদ সংগ্রহ করে শাকিলা আবিষ্কারের স্বত্ব ফেরত পাবেন। প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন। ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই প্যাটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে। প্যাটেন্ট প্রকৃত আবিষ্কারক বা উদ্ভাবককে একচেটিয়াভাবে দীর্ঘসময় সুবিধা প্রদান করে যা ব্যবসায়িক সফলতার মুখ্য ভূমিকা পালন করে। উদ্দীপকে ইবতি একজন কৃষি বিজ্ঞানী। মৃত্যুর কিছুদিন আগে তিনি নতুন ধরনের উচ্চ ফলনশীল, এক ধরনের ধানের জাত আবিষ্কার করেন। এ ধরনের আবিষ্কার থেকে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারেননি। পরবর্তীতে তিনি এর স্বত্ব তার কন্যাকে দিয়ে যান। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান উক্ত ধানের বীজ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করতে লাগল। তাই তিনি তার পিতার আবিষ্কারের স্বত্ব. রক্ষার্থে নিবন্ধনের জন্য আবেদন করেন। প্যাটেন্ট চুক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিযোগিতবিহীন বাজার ব্যবস্থা নিশ্চিত করা যায়। কিন্তু যদি কেউ প্যাটেন্ট সনদ সংগ্রহ না করে তবে যে কেউ এর ব্যবহার করতে পারবে এবং তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তাই আমি মনে করি, প্যাটেন্ট সনদ সংগ্রহ করে শাকিলা আবিষ্কারের স্বত্ব ফেরত পাবেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
শাকিলা কি ইবতির আবিষ্কারের স্বত্ব ফিরে পাবেন? উত্তরের যথার্থতা মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর