হাসিম ও তার বন্ধুদের উদ্ভাবিত পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: হাসিম ও তার বন্ধুদের উদ্ভাবিত পদ্ধতিটি হলো মেধা সম্পদ। সৃজনশীল ব্যক্তি তার মেধা ও মননশীলতা ব্যবহার করে যা কিছু সৃষ্টি করে তাকে মেধাসম্পদ বলে। মেধাসম্পদ চুরি বা নকল হয়ে যেতে পারে। তাই এধরনের সম্পদ রক্ষা করা একজন উদ্যোক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ সম্পদ রক্ষা করতে না পারলে এর স্বত্বাধিকার বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের হাসিম ও তার বন্ধুরা কচুরিপানা থেকে জৈব গ্যাস তৈরি করে। সেই গ্যাস দিয়ে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করে। তারা এই আবিষ্কারের একক অধিকার পেতে চায়। তাদের এমন উদ্ভাবন হচ্ছে এক ধরনের মেধা সম্পদ। তাই বলা যায়, হাসিম ও তার বন্ধুদের উদ্ভাবিত পদ্ধতিটি হলো মেধা সম্পদ।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
হাসিম ও তার বন্ধুদের উদ্ভাবিত পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর