উদ্দীপকের সাজিদের বইটি নকল করতে না পারার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: কপিরাইট নিবন্ধন থাকার কারণে উদ্দীপকের সাজিদের বইটি কেউ নকল করতে পারেনি। কপিরাইট নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রণেতা বা আবেদনকারীর নামসহ সৃষ্টিকর্মের নাম ও বিবরণাদি লিপিবদ্ধ করাকে বুঝায়। এটি এমন এক ধরনের সম্পদ যার যথাযথ সংরক্ষণের জন্য নিবন্ধন করা প্রয়োজন হয়। এতে প্রণেতার সৃষ্টকর্মটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপদ থাকে। উদ্দীপকের সাজিদ রেহান ছাত্র অবস্থাতেই একই উপন্যাস লিখেন। উপন্যাসটি জনপ্রিয়তা পাওয়ার দুই বছরের মাথায় তিনটে ভাষায় ছাপা হয়। প্রতি বছর তিনি উপন্যাসটি থেকে কিছু উপার্জন করেন। অন্যান্য অনেক বইয়ের নকল কপি বাজারে এলেও সাজিদের বইটি নকল করার কেউ সাহস পেল না। কপিরাইট আইন অনুযায়ী কপিরাইট নিবন্ধনের পর থেকে সৃষ্টকর্মের মেয়াদ ৬০ বছর পর্যন্ত বিদ্যমান থাকে। এর মধ্যে কেউ এর কপি নকল করলে তার বিরূদ্ধে আইনগত প্রতিকার পাওয়া যায়। উদ্দীপকে সাজিদ রেহান তার উপন্যাসের জন্য কপিরাইট নিবন্ধন করেন। উক্ত নিবন্ধনের কারনেই তার উপন্যাসটি কপি করার কেউ সাহস পায়নি।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকের সাজিদের বইটি নকল করতে না পারার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর