"প্রতীক” প্রকাশনীর গ্রন্থস্বত্ব বিক্রি ব্যবসায়ের কোন আইনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: 'প্রতীক' প্রকাশনির গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কপিরাইট আইনের সাথে সম্পর্কিত। লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এটি একটি আইনগত ধারণা। এর উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা, যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের জনাব রাহি ব্যবসায় ব্যবস্থাপনা নামে একটি বই লেখেন। 'প্রতীক' প্রকাশনি বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। এক্ষেত্রে গ্রন্থস্বত্ব কিনে নেওয়ার বিষয়টি কপিরাইট আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'প্রতীক' প্রকাশনির গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কপিরাইট আইনের সাথে সম্পর্কিত।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
"প্রতীক” প্রকাশনীর গ্রন্থস্বত্ব বিক্রি ব্যবসায়ের কোন আইনের সাথে সম্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর