কোন আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে ইবতির আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি? ব্যাখ্যা কর।
উত্তর: প্যাটেন্ট আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে ইবতির আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি। প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র 'অধিকার যার বলে এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন। ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই প্যাটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে। প্যাটেন্ট প্রকৃত আবিষ্কারক বা উদ্ভাবককে একচেটিয়াভাবে দীর্ঘসময় সুবিধা প্রদান করে যা ব্যবসায়িক সফলতার মুখ্য ভূমিকা পালন করে। উদ্দীপকে ইবতি একজন কৃষি বিজ্ঞানী। মৃত্যুর কিছুদিন আগে তিনি নতুন ধরনের উচ্চ ফলনশীল এক ধরনের ধানের জাত আবিষ্কার করেন। এ ধরনের আবিষ্কার থেকে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারেননি। পরবর্তীতে তিনি এর স্বত্ব তার কন্যাকে দিয়ে যান। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান উক্ত ধানের বীজ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করতে লাগল। এর মূল কারণ হচ্ছে ইবতি তার আবিষ্কারের জন্য প্যাটেন্ট সনদ সংগ্রহ করেননি। তাই বলা যায়, প্যাটেন্ট আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে ইবতির আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
কোন আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে ইবতির আবিষ্কারের স্বার্থ সংরক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর