A ধাতব প্রতীকটির আইনগত সুরক্ষার বিষয়টি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ট্রেডমার্কের মাধ্যমে এ ধাতব প্রতীকটি আইনগতভাবে সুরক্ষিত থাকবে। এর মাধ্যমে পণ্য বা সেবাদানকারী প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এটি নিবন্ধিত থাকলে মালিকের অনুমতি ছাড়া অন্য কেউ তা ব্যবহার করতে পারে না। বিশেষ কোনো চিহ্ন, প্রতীক, শব্দ, নাম প্রভৃতি ট্রেডমার্কের অন্তর্গত। উদ্দীপকের জনাব মনির গাড়ি কিনতে একটি প্রতিষ্ঠানের নিজস্ব শো-রুমে গেলেন। তিনি দেখলেন, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত প্রতিটি গাড়ির সামনে এ চিহ্নিত একটি ধাতব প্রতীক সংযুক্ত করেছে। এ চিহ্ন তাদের নিজস্ব তৈরিকৃত সম্পদ। এর ওপর অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর অধিকার নেই। এ চিহ্ন অন্য কেউ ব্যবহার করলে প্রতিষ্ঠানটি মামলা করে ক্ষতিপূরণ পাবে। এ ধরনের আইনগত সুরক্ষা ট্রেডমার্কের মাধ্যমে পাওয়া যায়। সুতরাং, A চিহ্নটি উক্ত প্রতিষ্ঠানকে ট্রেডমার্কের আইনগত সুবিধা দিবে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
A ধাতব প্রতীকটির আইনগত সুরক্ষার বিষয়টি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর