আদালতে মামলা করে জনাব রবি কি প্রতিকার পাবেন বলে তুমি মনে কর?
উত্তর: কপিরাইট নিবন্ধন থাকায় জনাব রবি আদালতে মামলা করে আইনগতভাবে প্রতিকার পাবেন বলে আমি মনে করি। কপিরাইট নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রণেতা বা আবেদনকারীর নামসহ সৃষ্টিকর্মের নাম ও বিবরণাদি লিপিবদ্ধ করাতে বুঝায়। এটি এমন এক ধরনের সম্পদ যার যথাযথ সংরক্ষণের জন্য নিবন্ধন করা প্রয়োজন হয়। এতে প্রণেতার সৃষ্টকর্মটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপদ থাকে। উদ্দীপকের জনাব রবি ১৯৮৮ সালে একটি উপন্যাস রচনা করে উত্ত উপন্যাসটি কপিরাইট রেজিস্টার অফিসে নিবন্ধন করেন। তখনকার প্রেক্ষাপটে উপন্যাসটি জনপ্রিয়তা না পাওয়ায় তিনি তাঁর উপন্যাসটিকে বই আকারে ছাপাননি। ফলশ্রুতিতে একজন ব্যক্তি উপন্যাসটিকে ৩০ বছর পর তাঁর নিজের নামে প্রকাশ করে। এতে জনাব রবি পূর্বের প্রমাণাদি দাখিলপূর্বক উক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। কপিরাইট আইন অনুযায়ী কপিরাইট নিবন্ধনের পর থেকে সৃষ্টকর্মের মেয়াদ ৬০ বছর পর্যন্ত বিদ্যমান থাকে। এর মধ্যে কেউ এর কণি নকল করলে তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া যায়। উদ্দীপকে জনাব রবির রচিত উপন্যাসটি ৩০ বছর পরেই নকল হয়ে যায়। এক্ষেত্রে তাঁর উপন্যাসটির মেয়াদ কপিরাইট আইন অনুযায়ী আরও ৩০ বছর বিদ্যমান ছিল। তাই আমি মনে করি, জনাব রবি আদালতে মামলা করে আইনগত প্রতিকার পাবেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
আদালতে মামলা করে জনাব রবি কি প্রতিকার পাবেন বলে তুমি মনে কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর