উদ্দীপকে কোন আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে রাবেয়া খানমের আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পেটেন্ট আইনের অনুপস্থিতির কারণে রাবেয়া খানমের আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি। পেটেন্ট আইনগত ব্যবস্থার মাধ্যমে কোনো আবিষ্কারককে নির্দিষ্ট সময়ের জন্য তার উদ্ভাবনের ওপর একচেটিয়া মালিকানা দেওয়া হয়। এই মালিকানা আবিষ্কারককে তার পণ্য তৈরি, ব্যবহার, বিক্রয় বা বিতরণের একক অধিকার প্রদান করে। পেটেন্ট সনদ থাকলে অন্য কেউ সেই আবিষ্কার নকল বা ব্যবহার করতে পারে না। উদ্দীপকে রাবেয়া খানম নতুন ধরনের উচ্চ ফলনশীল পাটের জাত আবিষ্কার করেছিলেন। এটি তার একটি নতুন উদ্ভাবন। তবে বেশ কিছু প্রতিষ্ঠান সহজেই তার উদ্ভাবিত পাটের বীজ উৎপাদন ও বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো তার উদ্ভাবিত বীজ অবৈধভাবে ব্যবহার করছে। কিন্তু উদ্ভাবনটির ওপর তার কোনো আইনগত অধিকার ছিল না। এই আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণেই রাবেয়া খানমের আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি। বৈশিষ্ট্য অনুযায়ী এ আইনগত অধিকার হলো পেটেন্ট। সুতরাং, পেটেন্ট আইনের অনুপস্থিতির কারণেই রাবেয়া খানমের আবিষ্কারের স্বার্থ সংরক্ষিত হয়নি।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে কোন আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে রাবেয়া খানমের আবিষ্ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর