গাড়ি চালনার জন্য যদি বিকল্প প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয় তাহলে অর্থনীতিতে এর গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে গাড়ি চালনার জন্য বিকল্প প্রযুক্তি উদ্ভাবিত হলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক গুরুত্ব বহন করবে বলে আমি মনে করি। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন নতুন পণ্য ও সেবা উৎপাদন সম্ভব। এতে ক্রেতারা উপৃকত হন। আবার, দেশের বাইরেও এসব পণ্যের চাহিদা সৃষ্টি হয় যা বৈদেশিক মুদ্রা আনয়নে ভূমিকা রাখে। উদ্দীপকের জনাব মনির গাড়ি কেনার জন্য একটি গাড়ির শো-রুমে গেলেন। সেখানে তিনি উৎপাদিত গাড়ির সামনে A নামক একটি ধাতব প্রতীক দেখলেন। এ চিহ্নটি প্রতিষ্ঠানটির ট্রেডমার্ক। বর্তমানে প্রতিষ্ঠানটি গাড়ি চালনার জন্য বিকল্প প্রযুক্তির উদ্ভাবনের বিষয়ে গবেষণা করছে। প্রতিষ্ঠানটি বিকল্প প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হলে এটি গাড়িতে আলাদা একটি স্বকীয় বৈশিষ্ট্য যোগ করবে। এটি ক্রেতাদের বিশেষভাবে নজর কাড়বে। এছাড়া গাড়িটি ব্যবহার করেও ক্রেতারা উন্নত জীবনযাত্রার স্বাদ পাবেন। আবার, এ ধরনের গাড়ি রপ্তানি করে প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধন হবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি গাড়ি চালাতে বিকল্প প্রযুক্তি উদ্ভাবন করতে পারলে দেশের অর্থনীতিতে তা ইতিবাচক গুরুত্ব বহন করবে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
গাড়ি চালনার জন্য যদি বিকল্প প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয় তাহলে অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর