উদ্দীপকের বর্ণিত চুক্তিটি কি হাসিমদেরকে একক অধিকার ভোগের সুযোগ দিবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্যাটেন্ট চুক্তিটি হাসিমদেরকে একক অধিকার ভোগের সুযোগ দিবে। প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন। এর বলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন এবং কেউ এর নকল করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। প্যাটেন্ট হলো মেধা বা মনন দ্বারা সৃষ্ট কাজের স্বীকৃতি। উদ্দীপকের হাসিম ও তার বন্ধুরা কচুরিপানা থেকে জৈব গ্যাস তৈরি করে। সেই গ্যাস দিয়ে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করে। তারা এই আবিষ্কারের একক অধিকার পেতে চায়। হাসিম এ বিষয়ে সরকারের সাথে একটি চুক্তি করে। প্যাটেন্ট সনদ সংগ্রহ না করলে আইনি কোনো সহায়তা গ্রহণ করা যায় না এবং আবিষ্কৃত বস্তুর একক অধিকার ভোগ করা যায় না। কারণ প্যাটেন্ট হলো সরকারের সাথে এমন এক ধরনের চুক্তি যার বলে আবিষ্কারকের আবিষ্কৃত কোনো বস্তুর একক অধিকার ভোগ করে। এজন্য উদ্দীপকের হাসিম ও তার বন্ধুরা সরকারের সাথে চুক্তি করে প্যাটেন্ট সনদ সংগ্রহ করে। এতে করে তারা তাদের আবিষ্কারের একক অধিকার ভোগ করবে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত চুক্তিটি কি হাসিমদেরকে একক অধিকার ভোগের সুযোগ দিবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর