উদ্দীপকে জনাব সিয়ামের আবিষ্কারটি কোন আইনে নিবন্ধত হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সিয়ামের আবিষ্কারটি পেটেন্ট আইনে নিবন্ধিত হয়েছিল। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত কোনো পণ্যের ওপর আবিষ্কারককে প্রদত্ত একক অধিকার প্রদান। এর ফলে আবিষ্কারক নির্দিষ্ট সময়ের জন্য পণ্যটি তৈরি, ব্যবহার ও বিক্রয়ের একচেটিয়া ক্ষমতা লাভ করেন। এটি আবিষ্কারকের মেধা সম্পদকে আইনগত সুরক্ষা প্রদান করে। উদ্দীপকে জনাব সিয়াম সৌরচালিত ভিন্ন ধরনের একটি পাওয়ার টিলার উদ্ভাবন করেন। এটি একটি নতুন আবিষ্কার এবং তার মেধা সম্পদ। তিনি এই উদ্ভাবনটি সুরক্ষা করতে সরকারের সাথে চুক্তি করেন। নিবন্ধন করার ফলেই তিনি এটি মডার্ন টেকনোলজি নামক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে সক্ষম হন। যদি কেউ এটি নকল করে, তবে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। এই সব সুবিধা পেটেন্ট আইনের মাধ্যমে পাওয়া যায়। অতএব, জনাব সিয়ামের আবিষ্কারটি পেটেন্ট আইনে নিবন্ধিত হয়েছিল।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে জনাব সিয়ামের আবিষ্কারটি কোন আইনে নিবন্ধত হয়েছিল? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর