উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কপিরাইট আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কপিরাইটের মাধ্যমে লেখক বা শিল্পী তার নতুন সৃষ্টিশীল সাহিত্য বা শিল্পকর্মের ওপর একক অধিকার পান। এর উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক বা স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা। গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যকর্ম, সফটওয়্যার প্রভৃতি কপিরাইট করা হয়। উদ্দীপকের বিনীত হক একজন সফটওয়্যার উদ্ভাবক। তিনি দীর্ঘদিন গবেষণার পর আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সফটওয়্যার প্রস্তুত করেন। এর মাধ্যমে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ব্যবস্থা পদ্ধতিতে বিশেষ অগ্রগতি লাভ করবে। একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে তিনি তার উদ্ভাবিত সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করেন। এরপর তিনি ৫ বছরের চুক্তিতে তার এ সফটওয়্যারটি একটি প্রাইভেট ফার্মে সংযোজন করেন। এভাবে সফটওয়্যারটির ওপর তার একক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বৈশিষ্ট্যের সাথে কপিরাইট আইনের মিল আছে। সুতরাং, উদ্দীপকে কপিরাইট আইনের ইঙ্গিত করা হয়েছে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর