উদ্দীপকে “মডার্ন টেকনোলজি নামক প্রতিষ্ঠানের চতুর্ভুজ সম্বলিত চিহ্নের জন্য ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হয়--বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মডার্ন টেকনোলজি নামক প্রতিষ্ঠানের চতুর্ভুজ সম্বলিত চিহ্নটি একটি ট্রেডমার্ক, যা ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই অত্যন্ত উপযোগিতা বহন করে। ট্রেডমার্ক হলো পণ্য বা সেবাদানকারী প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য ব্যবহৃত বিশেষ চিহ্ন বা প্রতীক। এটি প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ও পরিচিতি প্রকাশ করে। এটি প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে জনাব সিয়াম তার উদ্ভাবিত পণ্যটির পেটেন্ট করে মডার্ন টেকনোলজি নামক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। এই প্রতিষ্ঠানটির নামের ওপর একটি চতুর্ভুজ সম্বলিত সুন্দর চিহ্ন আছে। চতুর্ভুজ সম্বলিত চিহ্ন ব্যবহারের মাধ্যমে তারা বাজারে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। এছাড়া চিহ্নটি তাদের পণ্যের গুণগত মান ও সুনাম বহন করে। এটি ট্রেডমার্ককে নির্দেশ করে। ট্রেডমার্ক থাকায় প্রতিষ্ঠানটির প্রতি ক্রেতাদের আস্থা ও ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি হয়। এর ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং আর্থিক স্বার্থ সুরক্ষিত থাকে। আবার, ক্রেতারা নির্দিষ্ট চিহ্ন দেখে নিশ্চিত হতে পারে যে তারা আসল পণ্যটি কিনছে। ফলে ক্রেতারা প্রতারিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকে। এভাবে ট্রেডমার্কের কারণে বিক্রেতা ও ক্রেতা উভয়েরই লেনদেন সহজ ও নিরাপদ হয়। সুতরাং, মডার্ন টেকনোলজি নামক প্রতিষ্ঠানের চতুর্ভুজ সম্বলিত চিহ্নের জন্য ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হয়।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে “মডার্ন টেকনোলজি নামক প্রতিষ্ঠানের চতুর্ভুজ সম্বলিত চিহ্নে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর