উদ্দীপকে জনাব সাদতের আইনগত সুরক্ষা ব্যবস্থার নাম কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সাদতের আইনগত সুরক্ষার ব্যবস্থা নেওয়াকে কপিরাইট চুক্তি বলা যায়। লেখক বা শিল্পী তার সৃষ্টকর্মের ওপর নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকার পেতে কপিরাইট চুক্তি করেন। এর মাধ্যমে নকল করা থেকে স্বত্বাধিকারীর কাজকে রক্ষা করা যায়। এতে তার স্বার্থ সুরক্ষিত হয়। বই, প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, চলচ্চিত্র প্রভৃতির সুরক্ষার জন্য এ আইনের সাহায্য নিতে হয়। উদ্দীপকের জনাব সাদত একজন লেখক। তার রচিত বিভিন্ন উপন্যাস পাঠকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তিনি এগুলোর নকল প্রতিরোধের জন্য আগে থেকেই আইনগত সুরক্ষার ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে তার রচিত বইগুলোর ওপর তিনি একক অধিকার পান। ফলে নির্দিষ্ট সময়ের জন্য অন্য কেউ তার কোনো উপন্যাস নকল করতে পারবে না। আর কেউ এটি করলেও তিনি নকলকারীর বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। এতে তার আর্থিক স্বার্থ সুরক্ষিত থাকবে। এসব বৈশিষ্ট্য কপিরাইটের সাথে মিলে যায়। সুতরাং, জনাব সাদত কপিরাইট আইনের মাধ্যমে আইনগত সুরক্ষার ব্যবস্থা নিয়েছেন।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাদতের আইনগত সুরক্ষা ব্যবস্থার নাম কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর