'বিমা হলো সদ্বিশ্বাসের চুক্তি'- ব্যাখ্যা করো।
উত্তর: বিমা চুক্তি হলো এমন একটি চুক্তি, যা উভয় পক্ষের মধ্যে সর্বোচ্চ সদ্বিশ্বাস বা পরম বিশ্বাস নীতির ওপর প্রতিষ্ঠিত। এই নীতি অনুযায়ী, চুক্তির উভয় পক্ষকে চুক্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য একে অপরের কাছে প্রকাশ করতে হয়। বিমাকারী তার ঝুঁকি সংক্রান্ত সকল তথ্য বিমা প্রতিষ্ঠানকে জানাবেন এবং বিমা প্রতিষ্ঠানও চুক্তির শর্তাবলি ও নিয়মকানুন সম্পর্কে বিমাকারীকে অবহিত করবে। এক্ষেত্রে কোনো পক্ষ তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে চুক্তি বাতিল হতে পারে। তাই বিমা চুক্তিকে সদ্বিশ্বাসের চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
'বিমা হলো সদ্বিশ্বাসের চুক্তি'- ব্যাখ্যা করো।
উত্তর