উদ্দীপকের আলোকে 'বেসিক' পাবলিশার্স-এর প্রকাশিত বইতে সংযোজিত চিহ্নের উপযোগিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'বেসিক' পাবলিশার্স-এর প্রকাশিত বইয়ে সংযোজিত ট্রেডমার্ক চিহ্নের যথেষ্ট উপযোগিতা আছে বলে আমি মনে করি। ট্রেডমার্কের মাধ্যমে পণ্যের ওপর বিশেষ চিহ্ন, লোগো বা প্রতীক ব্যবহার করা হয়। এতে মালিক পণ্যের ওপর নির্দিষ্ট চিহ্ন ব্যবহারের একক অধিকার লাভ করে। ফলে ক্রেতা-ভোক্তাদের কাছে তার পণ্য পরিচিতি পায়। আবার, অসাধু ব্যবসায়ীদের জালিয়াতি এর মাধ্যমে রোধ করা যায়। উদ্দীপকের উপন্যাস লেখক জনাব সাদত 'বেসিক' পাবলিশার্স নামে একটি প্রকাশনী সংস্থা গঠন করেছেন। তিনি ক্রেতাদের কাছে এর পরিচিতি বাড়াতে এবং প্রতিযোগীদের বই থেকে ভিন্নতা বজায় রাখতে চান। তাই তার প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলোতে একটি বিশেষ চিহ্ন সংযোজন করেন। মি. সাদতের ব্যবহৃত এ চিহ্নটি ট্রেডমার্কের সাথে সম্পর্কিত। চিহ্নটির ফলে জনাব সাদত প্রকাশনীর মালিক হিসেবে বইয়ের ওপর একক অধিকার পাবেন। চিহ্নটি দেখে ক্রেতারা সহজেই উক্ত প্রকাশনীর বই চিনতে পারবে। এতে তারা সহজে বই কিনতে পারবে। আবার, অন্য কোনো প্রকাশনী এ চিহ্ন ব্যবহার করলে জনাব সাদত তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এর মাধ্যমে নকলকারীর থেকে তিনি ক্ষতিপূরণও আদায় করতে পারবেন। এভাবে তিনি এর মাধ্যমে আইনগতভাবে এসব সুবিধা পাবেন, যা তার আর্থিক স্বার্থ রক্ষা করবে।। সুতরাং, উদ্দীপকের 'বেসিক' প্রকাশনীর বইয়ে ট্রেডমার্ক চিহ্ন ব্যবহার করার যৌক্তিকতা আছে।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'বেসিক' পাবলিশার্স-এর প্রকাশিত বইতে সংযোজিত চিহ্নের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর