উদ্দীপকের আলোকে পণ্য বাজারজাতকরণে BSTI- এর অনুমোদন নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
উত্তর: পণ্য বাজারজাতকরণে BSTI (Bangladesh Standards and Testing Instituiton) এর অনুমোদন নেওয়া আবশ্যক। এটি একটি সরকারি মান নির্ধারণকারী সংস্থা। প্রতিষ্ঠানটি বাংলাদেশে উৎপাদিত পণ্যের মান যাচাই করে সনদ দেয়। এছাড়া এটি পণ্যের মান উন্নয়ন ও নিয়ন্ত্রণেও কাজ করে । উদ্দীপকের মি. আজাদ নতুন এক ধরনের স্যালাইন আবিষ্কার করেন। তিনি স্যালাইনের মান নিয়ন্ত্রণে খুব সচেতন। টেস্টি স্যালাইন বাজারজাতকরণের আগে তিনি BSTI থেকে অনুমোদন নেন ৷ এতে ভোক্তারা নির্দ্বিধায় তার প্রতিষ্ঠানের স্যালাইন কেনেন। জেলা সদরের মেলায় তিনি একটি স্টল দেন। সেখানে তিনি সন্তোষজনক পরিমাণ স্যালাইন বিক্রি করেন। BSTI পণ্যের গুণগত মান যাচাই করে সনদ দেয়। এতে উৎপাদক পণ্যের যথাযথ মান বজায় রাখতে বাধ্য হয়। ফলে ভোক্তারা BSTI অনুমোদন পাওয়া পণ্যের ওপর বিশ্বাস রাখে। তারা কোনোরূপ সন্দেহ না করেই এসব পণ্য কিনতে পারে। মি. আজাদ তার তৈরিকৃত স্যালাইনের BSTI অনুমোদন নিয়েছেন। এতে স্যালাইনের প্যাকেটের ওপর BSTI-এর লোগো সম্বলিত একটি ছাপ আছে। ভোক্তারা এটি দেখলেই বুঝতে পারে যে এটি মানসম্মত পণ্য। ফলে মি. আজাদের পণ্য বাজাজাতকরণ সহজ হচ্ছে। তাই বলা যায়, পণ্য বাজারজাতকরণে BSTI -এর অনুমোদন সহায়ক ভূমিকা পালন করে ।
HSC Management 1st Paper Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 8 ব্যবসায়ের আইনগত দিক · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পণ্য বাজারজাতকরণে BSTI- এর অনুমোদন নেওয়ার যৌক্তিকত…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর