“প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল।”- ব্যাখ্যা কর।
উত্তর: যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত হয়, তাকে প্রাথমিক তথ্য বলে। এই তথ্য মূল উৎস হতে সরাসরি সংগৃহীত হয় বলে এতে অর্থ, সময় ও জনবল বেশি লাগে। এ তথ্য সংগ্রহে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয়। পক্ষান্তরে, মাধ্যমিক তথ্য মূল উৎস হতে সংগ্রহ না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্য হতে সংগ্রহ করা হয় বলে এতে অর্থ, সময় ও জনবল কম লাগে। এ তথ্য সংগ্রহ করতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয় না। সুতরাং বলা যায়, প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল।
HSC Statistics 1st Paper Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন · সৃজনশীল
“প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


