উদ্দীপকের ব্যাংক A ও ব্যাংক-B -এর তথ্য উপস্থাপন পদ্ধতি তুলনাপূর্বক কোন পদ্ধতি তথ্য উপস্থাপনে অধিক উপযোগী? মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকে ব্যাংক-A এর প্রদত্ত গ্রাহক সংখ্যার তথ্যকে একটি গুণবাচক চলকের. গণসংখ্যা নিবেশনের সাহায্যে উপস্থাপন করা হয়েছে। এখানে গুণবাচক চলকের তথ্য (হিসাবের প্রকৃতি) কে গুণের ভিত্ততে শ্রেণিকরণ করে প্রতিটি শ্রেণির সাথে সংশ্লিষ্ট গণসংখ্যা পাশাপাশি সাজিয়ে সারণির সাহায্যে উপস্থাপন করা হয়েছে। অপরদিকে ব্যাংক-B এর প্রদত্ত গ্রাহক সংখ্যার তথ্যকে একটি পাইচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়েছে। এখানে গুণবাচক চলকের তথ্য (হিসাবের প্রকৃতি) এর বিভিন্ন উপাদানের আনুপাতিক হারে একটি বৃত্তকে কয়েকটি অংশে বিভক্ত করে তথ্যকে উপস্থাপন করা হয়েছে। আমরা জানি, পরিসংখ্যানে গুণবাচক তথ্য উপস্থাপনের গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত চিত্র হলো পাইচিত্র। কেননা পাইচিত্রের সাহায্যে অতি সহজে তথ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। পাইচিত্র দেখে শিক্ষিত বা অশিক্ষিত যেকোনো ব্যক্তি তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারে। যা গণসংখ্যা সারণি দেখে সম্ভব নয়। সুতরাং, বলা যায় ব্যাংক A ও ব্যাংক-B এর তথ্য উপস্থাপন পদ্ধতির মধ্যে ব্যাংক-B এর তথ্য উপস্থাপন পদ্ধতি অধিক উপযোগী। অর্থাৎ পাইচিত্র পদ্ধতি গণসংখ্যা সারণি পদ্ধতি অপেক্ষা অধিক উপযোগী।
HSC Statistics 1st Paper Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংক A ও ব্যাংক-B -এর তথ্য উপস্থাপন পদ্ধতি তুলনাপূর্বক …
উদ্দীপক

Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

