সিফাত এর ব্যবহৃত পদ্ধতিটি বর্ণনা কর।
উত্তর: সিফাত এর ব্যবহৃত পদ্ধতিটি হলো মাধ্যমিক তথ্য সংগ্রহ পদ্ধতি। যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সংগ্রহ না করে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক পূর্ব সংগৃহীত, প্রকাশিত বা অপ্রকাশিত তথ্য হতে সংগ্রহ করা হয়, তাকে মাধ্যমিক তথ্য বা অমৌলিক তথ্য বলে। সিফাত মূল অনুসন্ধান ক্ষেত্র হতে তথ্য সংগ্রহ না করে পরিসংখ্যান বর্ষপঞ্জি কর্তৃক প্রকাশিত তথ্য হতে তথ্য সংগ্রহ করেছে। সুতরাং সিফাতের তথ্য সংগ্রহ পদ্ধতিটি একটি মাধ্যমিক তথ্য সংগ্রহ পদ্ধতি মাধ্যমিক তথ্য সরাসরি মূল উৎস হতে সংগৃহীত হয় না বলে এ তথ্য প্রাথমিক তথ্য অপেক্ষা কম নির্ভরযোগ্য হয়। এটি দ্বিতীয়, তৃতীয়, [গণিত] .. ইত্যাদি পর্যায়ী তথ্য। এ তথ্য সংগ্রহে অর্থ, সময় ও জনবল কম লাগে। এ তথ্য সংগ্রহে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয় না। ছোট বড় সব প্রতিষ্ঠানই এই তথ্য সংগ্রহ করতে পারে। শুমারি বা নমুনা জরিপ ব্যবহার না করেও সংগৃহীত তথ্য হতে এ তথ্য সংগ্রহ করা যায়৷
HSC Statistics 1st Paper Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন · সৃজনশীল
সিফাত এর ব্যবহৃত পদ্ধতিটি বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


