এলিন এর দাবির সত্যতা বিশ্লেষণপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: এলিন এর দাবি যথার্থ বা সঠিক ছিল। আমরা জানি, যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক সংগৃহীত হয়, তাকে প্রাথমিক তথ্য বলে। উদ্দীপকের এলিন একটি প্রশ্নপত্র তৈরি করে মাঠ পর্যায়ে অর্থাৎ মূল অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে দিনমজুরদের নিকট থেকে তথ্য সংগ্রহ করেছেন। সুতরাং এলিনের তথ্য সংগ্রহ পদ্ধতিটি হলো একটি প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি। অপরদিকে, সিফাত এর তথ্য সংগ্রহ পদ্ধতিটি হলো একটি মাধ্যমিক তথ্য পদ্ধতি। কেননা সিফাত মূল অনুসন্ধানক্ষেত্র হতে তথ্য সংগ্রহ না করে পরিসংখ্যান বর্ষপঞ্জি কর্তৃক প্রকাশিত তথ্য হতে তথ্য সংগ্রহ করেছেন। আমরা আরও জানি, প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্য অপেক্ষা অধিক নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য। যেহেতু এলিন প্রাথমিক তথ্য পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছেন তাই তার সংগৃহীত পদ্ধতি সিফাতের সংগৃহীত মাধ্যমিক তথ্য সংগ্রহ পদ্ধতি অপেক্ষা অধিক নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য।
HSC Statistics 1st Paper Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন · সৃজনশীল
এলিন এর দাবির সত্যতা বিশ্লেষণপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


