প্রাথমিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে কখন পরোক্ষ অনুসন্ধান বেশি উপযোগী?
উত্তর: প্রাথমিক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে উত্তরদাতা যখন তথ্য সংগ্রহকারীকে সঠিক তথ্য ততসরবরাহ করতে চান না বা তথ্য সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে, তখন পরোক্ষ অনুসন্ধান বেশি উপযোগী। কোনো ঘটনা সম্পর্কে অবগর্ত বা ঐ ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িত ব্যক্তির নিকট হতে পরোক্ষ অনুসন্ধানের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহকারী উত্তরদাতার নিকট হতে তথ্য সংগ্রহ না করে তৃতীয় কোনো প্রত্যক্ষদর্শী ব্যক্তির নিকট হতে তথ্য সংগ্রহ করেন বলে একে পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি বলে। যেমন- কোনো মাদকাসক্ত লোকের নিকট হতে মাদকদ্রব্য সংক্রান্ত তথ্যের সঠিক তথ্য পাওয়া যায় না। এক্ষেত্রে- মদের দোকান বা পাড়া- প্রতিবেশীদের নিকট হতে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের তদন্ত কমিটিগুলো এ পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকেন।
HSC Statistics 1st Paper Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 2: তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন · সৃজনশীল
প্রাথমিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে কখন পরোক্ষ অনুসন্ধান বেশি উপযোগী?
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

