স্বপনের জমিতে আগের মতো ফলন না হওয়ার কারণ বিশ্লেষণ কর ।
উত্তর: স্বপন তার জমিতে বহুদিন যাবৎ একই ফসল চাষ করে আসছে। এবং তার জমিতে আগের মতো ফসল হচ্ছে না। এর কারণ নিচে বিশ্লেষণ করা হলো- একই জমিতে একই ফসল বার বার চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। একই জমিতে একই ধরনের ফসল চাষ করা হলে গাছ। কেবল এক স্তরের খাদ্য গ্রহণ করে অন্য স্তরের খাদ্য গ্রহণ করতে। পারে না। ফলে অগ্রহণকৃত খাদ্য নষ্ট হয়ে যায় যা জমির উর্বরতা শক্তিকে কমিয়ে দেয়। এছাড়া একই ফসল বারবার চাষ করা হলে। জমির উপরের স্তরের মাটির ক্ষয় বেড়ে যায় যা পরবর্তী ফসল চাষের। অন্তরায়। বেশি ফসল উৎপাদনের আশায় অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়। যাতে তৎক্ষণাৎ ভালো ফসল পাওয়া গেলেও। তা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়া রাসায়নিক সারের অধিক ব্যবহারে মাটির জৈব ও রাসায়নিক গুণাগুণ নষ্ট হয়ে যায়। ফলে ফসলের উৎপাদন কমে যায়। এমনকি একই ফসল বারবার চাষ করায়.. পোকা-মাকড় ও রোগের আক্রমণ বেড়ে যায় যা ফসল উৎপাদনের অন্তরায়। এছাড়া আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণেও ফসলের উৎপাদন কমে যায়। অতএব বলা যায়, উপরোক্ত কারণে স্বপনের জমিতে আগের মতো ফসল হয় না অর্থাৎ কমে যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
স্বপনের জমিতে আগের মতো ফলন না হওয়ার কারণ বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর