উদ্দীপকের কর্মকান্ড কৃষির উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে? তোমার মতামত দাও।
উত্তর: উজিরপুরের বর্গাচাষিরা উজিরপুর কৃষি সমবায় সমিতি পরিচালনা করছে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি তথা কৃষি কর্মকাণ্ড সুষ্ঠুরূপে পরিচালনার জন্য যখন কিছু সংখ্যক লোক মিলে সাম্য, মৈত্রি, ঐক্য, পারস্পরিক সহানুভূতি, সহযোগিতার ভিত্তিতে স্বাধীনভাবে সংঘ বা সমিতি গড়ে তোলে তখন তাকে কৃষি সমবায় বলে। বাংলাদেশের অর্থনীতিতে স্বল্প জমি অধিক মানুষ অনুপাত, উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধি, প্রাচীন প্রযুক্তির ব্যবহার, উপকরণের স্বল্পতা, স্বল্প উৎপাদনশীলতা, নিম্ন আয় প্রভৃতি সমস্যা প্রকটভাবে দেখা যায়। নতুন নতুন উপকরণ কিংবা প্রযুক্তি সরবরাহ কৃষকদের মাঝে নেই বললেই চলে। ফলে সামাজিকভাবে ভূমিহীন ও দরিদ্র কৃষকদের সংখ্যা বেড়ে চলছে এবং গ্রামীণ কৃষি অর্থনীতি ধ্বংসের মুখোমুখী হয়েছে। কৃষির অগ্রগতির অভাবে গ্রামে আর্থ-সামাজিক ব্যবস্থা অনেকাংশে মেরুদণ্ডহীন। যার ফলে গ্রামবাংলার মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষা ও বিপর্যয় রোধে নিয়োজিত। ফলে গ্রামীণ দরিদ্র কৃষকদের নিজেদের স্বার্থে একত্রিতভাবে কাজ করা প্রয়োজন। আর সাম্য, সৌহার্দ্য, ঐক্যের ভিত্তিতে একসাথে কাজ করার ক্ষেত্রে সমবায়ের বিকল্প নেই। এজন্য কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কৃষির মাধ্যমে সমগ্রদেশের উন্নতি সাধনে কৃষি সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের কর্মকাণ্ড কৃষির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
উদ্দীপকের কর্মকান্ড কৃষির উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে? তোমার মতামত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর