জামান সাহেবের খামারের ত্রুটিগুলো বিশ্লেষণ কর।
উত্তর: জামান সাহেবের খামারটি ছিল উদ্যান খামার। জামান সাহেবের খামারটি লোকসান হয় কারণ এতে ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। নিচে ত্রুটিগুলো বিশ্লেষণ করা হলো- সাধারণত যে সমস্ত ফসলের প্রতিটি গাছকে এককভাবে যত্ন করে চাষাবাদ করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে। যেমন- আম, লিচু। লাভজনক খামার পরিচালনার জন্য পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একটি খামারকে লাভজনক হিসেবে গড়ে তোলা যায়। জামান সাহেবের খামারটি উদ্যান খামার ছিল কিন্তু কিছু ব্যবস্থাপনা ত্রুটির কারণে খামারটি লোকসানের সম্মুখীন হয়। ত্রুটিগুলো ছিল- উদ্যান ফসল বা চাহিদাভিত্তিক উৎপাদনের উদ্দেশ্যে নির্ধারণ করা হয় নি। জমির মূল্যায়নে, শ্রমিক মূল্যায়নে, মূলধন মূল্যায়নে ব্যবস্থাপনার দক্ষতা ব্যাহত হয়। বর্তমান ও ভবিষ্যৎ কাজের তালিকা প্রণয়ন করা হয় নি। যে সকল ফসল উৎপাদন করতে চায়, তার তালিকা নিরূপণ করা হয় নি। কোন ফসল কতটুকু জমিতে আবাদ করলে লাভজনক হবে তা নির্ধারণে ব্যর্থ হয়। খামারের আয় ও ব্যয়ের খাতসমূহ নির্ধারণ করা হয় নি। শ্রম পরিকল্পনা ও কারিগরি ব্যবস্থাপনার ছক তৈরি করা হয় নি। পণ্য ক্রয় ও বিক্রয়ের সিডিউল তৈরিতে ব্যর্থ হয়। খামারের দৈনন্দিন কার্যাবলি চিহ্নিতকরণ ও তালিকাভুক্তকরণে দক্ষ শ্রমিকের অভাব ছিল। তাছাড়া উদ্যান ফসলের ক্ষেত্রে গাছকে এককভাবে যত্ন নিতে হয় যাতে বহু শ্রমিক দরকার। উদ্যান ফসলের কিছু বিশেষ অন্তর্বর্তীকালীন পরিচর্যা রয়েছে যেমন- গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দেওয়া, আগাছা পরিষ্কার ইত্যাদি। তাছাড়া সঠিকভাবে উদ্যান ফসল গুদামজাত কর। না হলে এরা দ্রুত পচে যাবে, যা লোকসানের কারণ হয়। তাছাড়া একেক উদ্যান ফসলের উত্তোলনের সময় ভিন্ন হয়ে থাকে এমনকি উত্তোলন পদ্ধতিও ভিন্ন হয়ে থাকে। যদি সঠিক সময়ে উত্তোলন করা না হয়, তাহলে ফলন কমে যাবে। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, জামান সাহেবের উদ্যান খামারটি লোকসানের পিছনে। উপরোক্ত ত্রুটিগুলো বিদ্যমান ছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
জামান সাহেবের খামারের ত্রুটিগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর