উদ্দীপকে আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক হতে দেখা যায় উজিরপুরের কৃষকরা বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে উজিরপুর কৃষি সমবায় সমিতি পরিচালনা করছে। নিচে এর সম্ভাব্য উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করা হলো- ১. সংঘবস্থ/স্বপ্রণোদিত হয়ে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য সমবেত হওয়া। ২. ভাগ্যোন্নয়নের জন্য সমষ্টিগতভাবে চেষ্টা করা। ৩. আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। ৪. উপার্জনশীল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা ও উন্নয়ন বৃদ্ধি করা। ৫. মূলধনের সমস্যার সমাধানে চেষ্টা করা এবং নিজেদের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানো। ৬. নেতৃত্বের বিকাশ ঘটানো এবং নৈতিকতাবোধ বৃদ্ধি করা। পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ সাধন করা। ৭. সদস্যদের মাঝে ভালো মানের বীজ, সার, বালাইনাশক, সেচ ও কৃষি যন্ত্রপাতি ক্রয় ও ব্যবহারে সহায়তা দান এবং কৃষি ঋণ প্রদান করা। ৮. ভূমি উন্নয়ন, পণ্য ক্রয় করে সদস্যদের ক্ষতির হাত থেকে রক্ষা করা এবং চাষ সুবিধা সৃষ্টি করা। ৯. ছোট ছোট জমিকে একত্রিত করে বড় খামারে রূপান্তরকরণের মাধ্যমে উৎপাদন কার্যক্রমের ব্যাপকতা সৃষ্টি করা। ১০. মধ্যস্বত্বভোগীদের উপদ্রব রোধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকারত্ব দূর করা। ১১. উৎপাদিত পণ্য ও শস্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর