কৃষি কর্মকর্তা কর্তৃক বর্ণিত সংগঠনটি কৃষিপণ্য বাজারজাতকরণে কীভাবে ভূমিকা রাখতে পারে- বিশ্লেষণ কর।
উত্তর: কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নয়নপুর গ্রামের কৃষকদের জমির উৎপাদন বাড়াতে এবং পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত একটি পেশাগত সংগঠনের কথা বলেন। এ পেশাগত সংগঠন তথা কৃষি সমবায় কৃষি পণ্য বাজারজাতকরণে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নিচে বিশ্লেষণ করা হলো- আমাদের দেশের অধিকাংশ কৃষক ক্ষুদ্র, প্রান্তিক, দরিদ্র ও ঋণগ্রস্ত বলে কৃষি পণ্য উৎপাদনের পরপরই বিক্রি করে দেয়। কিন্তু উপযুক্ত দাম পায় না। ফলে কৃষকেরা উৎপাদন খরচও পায় না। কারণ উৎপাদন মৌসুমে পণ্যের দাম কম থাকে। কৃষকের সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পণ্য সংরক্ষণ করতে পারে না। অপরদিকে, দূরে কোনো বাজারে নিলে উপযুক্ত দাম পাওয়ার সম্ভাবনা, কিন্তু অল্প পণ্যে পরিবহন খরচ বেশি হয়। তবে সমবায়ের ভিত্তিতে সকলের পণ্য একত্র করে পরিবহনে নিলে খরচ কম হয়। একক পণ্য বাজারজাতকরণের চেয়ে সমবায়ভিত্তিক পণ্য বাজারজাতকরণের সুবিধা বেশি থাকে। এতে দাম কষাকষির মাধ্যমে বিক্রিত পণ্যের সর্বাধিক মূল্য পাওয়া যায়। বিপণন খরচও কমে। পণ্য এককভাবে বাজারে নিলে পণ্যের দাম কম হতে পারে। কিন্তু সমবায় ভিত্তিক বিক্রি করলে ভালো দামের পাশাপাশি সরকারি আইনি সহায়তা পাওয়া যায়। পণ্য বিপণনে অসাধু মধ্যস্বত্বভোগীর অত্যাচার ও মুনাফাখোর মহাজনের অত্যাচার থেকে একক কৃষকে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রক্ষা করার জন্য সমবায় কার্যক্রমের ভূমিকা দুনিয়াব্যাপী স্বীকৃত। মিল্ক ভিটার মাধ্যমে দুধ বাজারজাতকরণ কৃষি সমবায় বাজারজাতকরণের প্রকৃষ্ট উদাহরণ। অতএব কৃষি সমবায়ভিত্তিক কৃষি পণ্য বাজারজাতকরণ করলে বিপণন সমস্যা, পরিবহন সমস্যা, সংরক্ষণ সমস্যা থেকে মুক্ত থাকা যায় এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার মাধ্যমে কৃষকগণ উপকৃত হতে পারবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
কৃষি কর্মকর্তা কর্তৃক বর্ণিত সংগঠনটি কৃষিপণ্য বাজারজাতকরণে কীভাবে ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর