উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব ব্যাখ্যা কর।।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হচ্ছে বাজারজাতকরণ। কৃষিতে উৎপাদিত পণ্য সঠিক সময়ে, সঠিক দামে, সঠিক মানে, সঠিক ভোক্তার নিকট পৌঁছে দেওয়াই হচ্ছে কৃষি বাজারজাতকরণ। কৃষিতে বাজারজাতকরণের অনেক গুরুত্ব রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের বিভিন্ন স্থানে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের মাধ্যমে সহজেই ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। আবার সঠিক নিয়মে ও সঠিক সময়ে বাজারজাত করলে কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পায় আর ভোক্তারা মানসম্পন্ন পণ্য পায়। বাজারজাতকরণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। অর্থাৎ উন্নত বাজার ব্যবস্থা শুধুমাত্র ভোক্তাদের উপযোগ বৃদ্ধিতেই সাহায্য করে না, এটি কৃষি উৎপাদনের সাথে জড়িত কৃষকদের ভাগ্য নির্ধারণ করে। বাজারজাতকরণের ফলে পণ্যের অপচয় ব্যয় হ্রাস পায়। কৃষি ও শিল্পের মধ্যে সমন্বয় সৃষ্টি হয়। বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকে। এছাড়া কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন সম্ভব, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। ফলে রপ্তানি বাজার সম্প্রসারিত হয়। এমনকি বাজারজাতকরণের ফলে দেশে কৃষিভিত্তিক শিল্প উৎপাদন বাড়ে এবং অধিক পণ্য উৎপাদিত হয় যা কৃষকদের অবস্থা পরিবর্তনে সাহায্য করে। অতএব বলা যায়, সঠিক সময়ে, সঠিক দামে, সঠিক মানে পণ্য পেতে বাজারজাতকরণের গুরুত্ব অনেক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব ব্যাখ্যা কর।।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর