জামান সাহেবের পরবর্তী সিদ্ধান্তের যথার্থতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকে জামান সাহেবের পরবর্তী সিদ্ধান্ত ছিল মাঠ ফসলের খামার করা। সিদ্ধান্তের যথার্থতা নিচে যাচাই করা হলো- কৃষিতাত্ত্বিক ফসলগুলোকে মাঠ ফসল বলা হয়। যে সমস্ত ফসলের প্রতিটি গাছকে এককভাবে যত্ন না করে সামগ্রিকভাবে যত্ন নিয়ে মাঠ পর্যায়ে চাষ করা হয় সেগুলোকে কৃষিতাত্ত্বিক বা মাঠ ফসল বলা হয়। যেমন- ধান, গম, ভুট্টা। মাঠ ফসল করলে প্রধান সুবিধা হলো এগুলো এককভাবে যত্ন নিতে হয় না, ফলে শ্রমিক কম লাগে। বীজ রোপণ ও ফসল উত্তোলন একই সময়ে হয়ে থাকে, ফলে ফসল উত্তোলন বারবার করতে হয় না যেমন উদ্যান ফসলে ছিল। মাঠ ফসলে উদ্যান ফসলের চেয়ে পোকামাকড় আক্রমণ তুলনামূলকভাবে কম। মাঠ ফসলের সমস্ত ফসলকে একসাথে সার প্রয়োগ বা পানি দেওয়া যায়, যেখানে উদ্যান ফসলে পৃথক পৃথকভাবে দিতে হতো। মাঠ ফসল অনেক দিন গুদামজাত করা যায়, কিন্তু উদ্যান ফসল বেশি দিন গুদামজাত করলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু মাঠ ফসল সারা বছর করা যায় যেমন- ধান। কিন্তু উদ্যান ফসল একটি নির্দিষ্ট সময়ে করতে হয়। মাঠ ফসলের খামারের ক্ষেত্রে একটু সচেতন হলেই কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব। মাঠ ফসলের খামারের পণ্য সহজে বিক্রয় করা যায়। সঠিকভাবে গুদামজাত করতে পারলে দীর্ঘদিন পর্যন্ত মাঠ ফসল জমা করে রাখা যায়। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, জামান সাহেবের সিদ্ধান্ত যথার্থ ছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
জামান সাহেবের পরবর্তী সিদ্ধান্তের যথার্থতা যাচাই কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর