কৃষি উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত সমিতির ভূমিকা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমিতি হচ্ছে কৃষি সমবায়। কৃষি উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- ১. দরিদ্র জনগণ তাদের পুঁজি একত্রিত করে মূলধন গঠন করে উন্নয়ন কাজে নিয়োজিত হতে পারে। ২. সমবায়ের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে কৃষি উন্নয়নে অবদান রাখা সম্ভব। ৩. সমবায়ের মাধ্যমে পানি সেচের নালা তৈরি ও সেচের ব্যবস্থা করে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে পারে। ৪. কৃষি যন্ত্রপাতি ও যান্ত্রিক চাষ পদ্ধতি প্রবর্তন অনেক ব্যয়সাধ্য। এককভাবে তা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই সমবায় গঠনের মাধ্যমে তহবিল গঠন করে যৌথ মূলধন দ্বারা যন্ত্র ক্রয় ও যান্ত্রিক চাষ প্রবর্তন সম্ভব। ৫. সমবায়ের মাধ্যমে লাইসেন্স করে কম দামে সার ও বীজ ক্রয় করতে পারে। ৬. সমিতির মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রয় করলে দালাল, ফড়িয়ার হয়রানি বন্ধ হবে। ৭. সমিতির সদস্যদের মাঝে ন্যায্যমূল্যে ও খাঁটি জিনিস বিক্রির সুযোগ সৃষ্টি হবে। একসঙ্গে প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করে রাখলে কম দামে রাখা যায় এবং দুর্মূল্যের সময় ন্যায্যমূল্যে • সদস্যদের মধ্যে বিতরণ করা যাবে। ৮. উৎপাদনের জন্য খন্ড খন্ড জমির মালিকানা ঠিক রেখে যৌথ খামার করে উৎপাদন খুব সহজে বাড়ানো যায়। ৯. গরিব কৃষকগণ সকলে মিলে স্বল্প সম্পদ দ্বারা বড় আকারের তহবিল গঠনের মাধ্যমে প্রয়োজনে সদস্যদের মাঝে ঋণ দিয়ে মহাজন ও লগ্নিকারকদের হাত থেকে গরিব প্রান্তিক চাষিদের রক্ষা করা সম্ভব। ১০. সমবায়ের মাধ্যমে সমন্বিত বালাই ব্যবস্থাপনা ফলপ্রসূভাবে বাস্তবায়ন করা সহজ। এটি পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। সুতরাং বাংলাদেশের মতো দরিদ্র জনবহুল দেশে কৃষি উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
কৃষি উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত সমিতির ভূমিকা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর