আমাদের দেশের কৃষকরা যে সকল উৎস থেকে ঋণ পেতে পারে উদ্দীপকের আলোকে সেগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে আমাদের দেশের কৃষকরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ পেতে পারে। নিচে উৎস দুটি ব্যাখ্যা করা হলো- প্রাতিষ্ঠানিক উৎস: প্রাতিষ্ঠানিক উৎস বলতে সেসব ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে বুঝায় যেগুলো সরকারের স্বীকৃত ও আর্থিক সরবরাহ পায় . এবং সরকারি নির্দেশে কাজ করে। প্রাতিষ্ঠানিক ঋণ কার্যক্রম পরিচালনাকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সমবায় ব্যাংক, বিআরডিবি, তফসিলি ব্যাংক, সরকার কর্তৃক গৃহীত বিশেষ কার্যক্রম ইত্যাদি। অপ্রাতিষ্ঠানিক উৎস: অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে সেসব ঋণ প্রদানকারী ব্যক্তি বা সংস্থা বা কোম্পানিকে বুঝায়, যাদের উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই। যেমন- গ্রাম্য মহাজন, ক্লাব, ফাউন্ডেশন, সমবায় সমিতি, ট্রাস্ট, দোকানদার, আত্মীয়স্বজন, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন এনজিও যেমন- ব্র্যাক, প্রশিকা, আশা, কারিতাশ ইত্যাদি।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
আমাদের দেশের কৃষকরা যে সকল উৎস থেকে ঋণ পেতে পারে উদ্দীপকের আলোকে সে…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর