বাংলাদেশের প্রেক্ষাপটে নিকলসনের উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর ৷
উত্তর: উদ্দীপকে উল্লিখিত স্যার ফ্রেডারিক নিকলসন বলেন, "পৃথিবীর ইতিহাসের সাক্ষ্য এই যে, কৃষির জন্য ঋণ অত্যাবশ্যক।” নিচে বাংলাদেশের প্রেক্ষাপটে উক্তিটি মূল্যায়ন করা হলো- শস্য উৎপাদনের উদ্দেশ্যে কৃষি যন্ত্রপাতি, সেচ যন্ত্রপাতি, গরু, বীজ, সার, বালাইনাশক, শস্য গুদামজাত করা, আগাছানাশক, শস্য কর্তন ও মাড়াই যন্ত্র প্রভৃতির ব্যবহার পরিচালনা করতে হয়। এসব যন্ত্রপাতি যথাসময়ে সংগ্রহ করতে যথেষ্ট অর্থের প্রয়োজন হয়। বাংলাদেশের অধিকাংশ কৃষকই দরিদ্র অথবা হতদরিদ্র। তারা মানসম্পন্ন কৃষি উপকরণ সংগ্রহ করার মূলধন জোগাড় করতে পারে না, ফলে কৃষিতে প্রতি বছরই কাঙ্ক্ষিত উৎপাদন ও লভ্যাংশে পৌঁছতে পারে না। তাই কৃষকদের উপকরণ সংগ্রহ ও কৃষি কার্যক্রম পরিচালনার জন্য ঋণ প্রয়োজন। আবার অঞ্চলভিত্তিক কৃষিজ পচনশীল পণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। উৎপাদন স্থান হতে এসব পণ্য ভোক্তার নিকট পৌঁছাতে বিভিন্ন কারণে অনেক সময় অতিবাহিত হয়। এর ফলে প্রায়ই অনেক পণ্য রাস্তায় পচে নষ্ট হয়ে যায়। যদি স্থানীয়ভাবে পচনশীল সবজি স্বল্প মেয়াদে সংরক্ষণের জন্য ঋণ প্রদান করার ব্যবস্থা থাকলে অনেক পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। তাছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সুষ্ঠু বাজারজাতকরণের জন্য গ্রেডিং, ক্লিনিং, প্যাকেজিং, বিশেষ পরিবহন যান ইত্যাদির জন্য ঋণের সুবিধা পেলে অনেক পণ্য অপচয়ের হাত থেকে রক্ষা পেত। মোটকথা এদেশের কৃষকদের কৃষি কাজে কাঙ্ক্ষিত সফলতা পেতে কৃষি ঋণ অত্যাবশ্যক। পৃথিবীর ইতিহাসে কৃষি কর্মকান্ডের ঘটনাবলি লক্ষ করলে দেখা যাবে, অনেক আগে থেকেই বিভিন্ন দেশে এ কৃষি ঋণের প্রচলন ছিল। কৃষির ঋণ ব্যতীত কৃষকের একার পক্ষে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব নয়। সুতরাং বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের নিকলসনের উক্তিটি যথার্থ ছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে নিকলসনের উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর ৷
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর