বেলাল ও তার স্ত্রী ঋণ গ্রহণ ও পরিশোধের মধ্যে যে পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বেলাল কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন এবং তার স্ত্রী গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। তাদের উভয়ের ঋণ গ্রহণ ও পরিশোধের মধ্যে যে পার্থক্য তা নিচে বিশ্লেষণ করা হলো- বেলালের ঋণ গ্রহণের জন্য ব্যাংকের নির্ধারিত ফরম সংগ্রহ ও পূরণ করতে হয়। এছাড়া জমির বর্ণনা দাখিল ও প্রকৃত কৃষক মর্মে সাক্ষীর স্বাক্ষর দিতে হবে। কিন্তু তার স্ত্রীর ঋণ গ্রহণের ক্ষেত্রে জমির বর্ণনা দাখিল করার প্রয়োজন হয় না। বেলাল যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে সেখান থেকে পুরুষ মহিলা সবাইকেই ঋণ দেওয়া হয়। কিন্তু তার স্ত্রী ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যেখান থেকে শুধু মহিলাদের ঋণ দেওয়া হয় এবং তার এ ঋণ ক্ষুদ্র ঋণ। বেলাল তার ঋণ পরিশোধের জন্য বছর খানেক সময় পাবে। এ সময়ের মধ্যে কয়েকটা কিস্তিতে তার ঋণ পরিশোধ করতে হবে। অপরদিকে তার স্ত্রীকে প্রতি সাপ্তাহিক কিস্তিতে ঋণ প্ররিশোধ করতে হবে। পরিশেষে বলা যায়, বেলাল ও তার স্ত্রীর ঋণ গ্রহণ ও প্ররিশোধের 'মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
বেলাল ও তার স্ত্রী ঋণ গ্রহণ ও পরিশোধের মধ্যে যে পার্থক্য রয়েছে তা ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর