রাজশাহী অঞ্চলের কৃষকগণ সমবায় সমিতিতে কী কার্যক্রম করলেন ব্যাখ্যা কর।
উত্তর: বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রতি বছর কৃষকদের বিভিন্ন ধরনের ফসল চাষের ক্ষেত্রে সেচ সমস্যা হয় এবং বীজ সংরক্ষণের অভাব পরিলক্ষিত হয়। এক্ষেত্রে তারা সমবায় অধিদপ্তরের পরামর্শে সমবায় সমিতি গড়ে তোলে। এ সমবায় সমিতিতে কৃষকগণ যেসব কার্যক্রম করলেন তা ব্যাখ্যা করা হলো- 'সমবায়' শব্দের অর্থ হচ্ছে সমবেতভাবে কাজ করা। নিজের পায়ে দাঁড়ানোর জন্য একে অপরকে সাহায্য করা ও এক সঙ্গে কাজ করা। রাজশাহী অঞ্চলে প্রতি বছর কৃষকদের বিভিন্ন ফসল চাষের ক্ষেত্রে সেচের সমস্যা এবং বীজ সংরক্ষণের অভাব হয়। এজন্য তারা তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে বীজক্লাব, সেচ সমবায় সমিতি ও বীজ সংরক্ষণ সমবায় সমিতি গড়ে তোলেন। এসব সমিতির অধীনে কৃষকগণ তাদের জন্য সেচের ব্যবস্থা করেন। জমিতে সেচ দেওয়ার জন্য গভীর অথবা অগভীর নলকূপ প্রয়োজন, যা ব্যয়বহুল, একজনের পক্ষে ব্যবস্থা করা কষ্টসাধ্য। কিন্তু সংঘবদ্ধভাবে কাজ করলে তা সহজ হয়ে যায়। কৃষকেরা তাদের সমবায় সমিতির মাধ্যমে ব্যয়বহুল সেচের ব্যবস্থা করেন। এমনকি কৃষকেরা এ সমিতির অধীনে থেকেই।। বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করেন এবং সেগুলো বীজক্লাব ও বীজ সংরক্ষণ সমবায় সমিতিতে সংরক্ষণ করেন। ফলে পরবর্তীতে বীজের জন্য তাদের সমস্যায় পড়তে হয় না। এ সমিতির মাধ্যমে কৃষকেরা তাদের জমিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সক্ষম হন এবং লাভবান হন। এমনকি তারা প্রয়োজনীয় আধুনিক ব্যয়বহুল যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও ব্যবহারে নিজেদের সক্ষম করে গড়ে তোলেন। এভাবেই রাজশাহী অঞ্চলের কৃষকগণ সমবায় সমিতিতে তাদের কার্যক্রম সম্পন্ন করেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
রাজশাহী অঞ্চলের কৃষকগণ সমবায় সমিতিতে কী কার্যক্রম করলেন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর