সমবায় সমিতি গঠনে এলাকার অন্যান্য কৃষকদের উৎসাহিত হওয়ার বিষয়টি মূল্যায়ন কর।
উত্তর: রাজশাহী অঞ্চলের কৃষকেরা তাদের ফসল চাষে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ায় তারা সমবায় অধিদপ্তরের পরামর্শে সমবায় সমিতি গড়ে তোলেন এবং লাভবান হন। ফলে এলাকার অন্যান্য কৃষকেরাও সমবায় সমিতি গঠনে উৎসাহিত হয়। সমবায় সমিতি গঠনে এলাকার অন্যান্য কৃষকদের উৎসাহিত হওয়ার বিষয়টি মূল্যায়ন করা হলো- সমবায় সমিতিতে কৃষকেরা তাদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এবং তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করে। সমবায় সমিতিতে সবাই একত্রিত তথা সংঘবদ্ধভাবে কাজ করায় বড় বড় সমস্যাও সমাধান হয়ে যায়। রাজশাহী অঞ্চলের সেচের সমস্যা সমাধান করা একজন কৃষকের পক্ষে কষ্টসাধ্য ও ব্যয়বহুল। কিন্তু সমিতির মাধ্যমে কাজ করায় অতি সহজেই তাদের সমস্যার সমাধান হয়ে যায়। আবার তাদের বীজ সংরক্ষণের অভাব ছিল। যেহেতু কৃষকেরা সমবায়ের অধীনে কাজ করেছে ফলে তারা উন্নত জাতের বীজ নির্বাচন ও সংরক্ষণ সহজেই করতে পেরেছে এবং তারা লাভবান হয়েছে। একসাথে কাজ করায় তাদের কোনো সমস্যায় পড়তে হয় নি। তাদের এ আশানুরূপ সাফল্য দেখে অন্যান্য কৃষকরাও সমবায় সমিতি গঠন করার ব্যাপারে উৎসাহিত হয়। উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায় যে, রাজশাহী অঞ্চলের কৃষকদের সাফল্য দেখে ঐ এলাকার অন্যান্য কৃষকদের উৎসাহিত হয়ে সমবায় সমিতি গঠনের বিষয়টি যথার্থ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
সমবায় সমিতি গঠনে এলাকার অন্যান্য কৃষকদের উৎসাহিত হওয়ার বিষয়টি মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর