সজলের প্রদানকৃত কৃষি ঋণ মারুফের ফসল উৎপাদনে কী ভূমিকা রাখে? মতামত দাও।
উত্তর: মারুফ তার বন্ধু সজলের নিকট থেকে সহজশর্তে কৃষি ঋণ গ্রহণ করেন। সজলের প্রদানকৃত কৃষি ঋণ মারুফের ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা আলোচনা করা হলো- মারুফের কৃষি ঋণ গ্রহণের উৎসটি অপ্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ঋণ প্রাপ্তিতে কম জটিলতা, তাৎক্ষণিক ঋণ প্রাপ্তির সুবিধা, পরিচিত ব্যক্তির কাছ থেকে ঋণ পাওয়া এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো নির্ধারিত সীমারেখা না থাকায় গ্রামের অধিকাংশ কৃষক এসব উৎস থেকে ঋণ গ্রহণে আগ্রহী। মারুফ যেহেতু তার বন্ধুর নিকট থেকে ঋণ গ্রহণ করেছে তাই সে উপরোক্ত সুবিধাগুলো পাবে। এতে করে সে তার মাঠের ফসল উৎপাদনে মনোযোগী হতে পারবে এবং ভালো ফসল পাবে। সুতরাং পরিশেষে বলা যায় সজলের প্রদানকৃত কৃষি ঋণ মারুফের ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
সজলের প্রদানকৃত কৃষি ঋণ মারুফের ফসল উৎপাদনে কী ভূমিকা রাখে? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর