উদ্দীপকে উল্লিখিত ঋণদানকারী প্রতিষ্ঠানের উৎসসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঋণদানকারী প্রতিষ্ঠানের উৎসসমূহ নিচে ব্যাখ্যা করা হলো- উদ্দীপকে আলমনগর গ্রামের কৃষকগণ একটি সংগঠন গড়ে তোলেন। উক্ত সংগঠনের মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংকের ঋণদানের বিধি ও নিয়ম অনুযায়ী পরিচালিত প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের মুদ্রানীতি, ঋণ ব্যবস্থা, ব্যাংক নীতি প্রভৃতির মাধ্যমে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে। যদিও বাংলাদেশ ব্যাংক সরাসরি কৃষকদের নিকট কৃষি ঋণ সরবরাহ করে না, কিন্তু অন্যান্য বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, বিভিন্ন ঋণ প্রদান সংস্থার মাধ্যমে পরোক্ষভাবে কৃষি ঋণ সরবরাহ করে থাকে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও সংস্থাসমূহকে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত স্বল্পসুদে ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে কৃষি ঋণ বিতরণে উৎসাহিত করে। এজন্য বাংলাদেশ ব্যাংকে 'কৃষি ঋণ বিভাগ' এবং 'কৃষি ঋণ স্থিতিশীলকরণ বিভাগ' নামক দুটি বিভাগ রয়েছে। এছাড়াও এ বিভাগ দুটি ঋণ প্রদান বিষয়ক বিভিন্ন সুপারিশ ও আইন তৈরি করে থাকে। সুতরাং বলা যায়, উক্ত সংগঠন বাংলাদেশ ব্যাংকের আওতায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক ও বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নেয়। এগুলোই বাংলাদেশ ব্যাংকের ঋণদানকারী প্রতিষ্ঠানের উৎস।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঋণদানকারী প্রতিষ্ঠানের উৎসসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর