আলমনগর গ্রামের কৃষকদের প্রতিষ্ঠিত সংগঠন কৃষি উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলমনগর গ্রামের কৃষকরা একত্রিত হয়ে যে সংগঠন গড়ে তুলে তা হলো সমবায়। সমবায় কৃষি উন্নয়নে যেভাবে ভূমিকা রাখে, নিচে তা বিশ্লেষণ করা হলো- কৃষি উন্নয়নে সমবায়ের গুরুত্ব অনেক। কৃষি সমবায় হচ্ছে একক ব্যবস্থাপনার অধীনে ব্যক্তিমালিকানা বিলুপ্ত না করে স্বেচ্ছায় কৃষকরা তাদের জমি একত্রিত করার মাধ্যমে যৌথভাবে চাষাবাদ করা। কৃষি যন্ত্রপাতি ও প্রান্তিক চাষ পদ্ধতি অনেক ব্যয়সাধ্য। এককভাবে তা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই সমবায় গঠনের মাধ্যমে তহবিল গঠন করে যৌথ মূলধন দ্বারা যন্ত্র ক্রয় ও যান্ত্রিক চাষ প্রবর্তন সম্ভব। সমবায়ের মাধ্যমে পানি সেচের নালা তৈরি ও সেচের ব্যবস্থা করে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সমবায়ের মাধ্যমে লাইসেন্স করে কম দামে সার ও বীজ ক্রয় করা যায়। এমনকি তা চাষ সময়ে সমিতির সদস্যদের মাঝে বিতরণ ও তা সুষ্ঠুভাবে চাষের জন্য সমিতির পক্ষ হতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। সমিতির মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রয় করলে দালাল, ফড়িয়ার হয়রানি বন্ধ হবে। একই জমি বার বার কর্ষণের মাধ্যমে উর্বরতা হারাচ্ছে। সমবায় পদ্ধতিতে ফসল ক্রম 'প্রবর্তন করে উর্বরতা রক্ষা করা যেতে পারে। এককভাবে বালাই ব্যবস্থাপনা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তাছাড়া পরিবেশ রক্ষা করাও কঠিন। এরূপ ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে সমন্বিত বালাই ব্যবস্থাপনা ফলপ্রসূভাবে বাস্তবায়ন করা সহজ। এটি পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। সমবায়ের মাধ্যমেই একমাত্র গ্রামীণ যোগাযোগ, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও বিদ্যুৎ সুবিধা সৃষ্টি করা সম্ভব। শিল্পের কাঁচামাল সরবরাহের জন্য সমবায় ভিত্তিতে একমাত্র উৎপাদন কার্যক্রম গ্রহণ করা যায়। সুতরাং উপরোক্ত আলোচনা দেখে বুঝা যায় যে, বাংলাদেশের মতো দরিদ্র জনবহুল দেশে কৃষি উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
আলমনগর গ্রামের কৃষকদের প্রতিষ্ঠিত সংগঠন কৃষি উন্নয়নে কীভাবে ভূমিকা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর