আবিদের খামারে দৈনন্দিন কার্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আবিদের খামারটি হলো মাঠ ফসল ও উদ্যান ফসলের। উক্ত খামারের দৈনন্দিন কার্যাবলি নিচে আলোচনা করা হলো: সময়মতো খামারে উপস্থিত হওয়া। শ্রমিকরা কে কোন প্লটে কী কাজ করবে তা বুঝিয়ে দেওয়া। মাঝে মাঝে মাঠে বা প্লটে বা শ্রমিকদের কর্মস্থলে গিয়ে কাজের তদারকি করা। প্রয়োজনীয় উপকরণ সময়মতো সরবরাহ করা। সেচ যন্ত্র ও যন্ত্রপাতির জ্বালানি মজুদ আছে কি-না দেখা। যন্ত্রপাতি বিকল হলে দ্রুত মেরামতের ব্যবস্থা করা। আয়-ব্যয়ের হিসাব রাখা। খামারের সকল নথিপত্র সংরক্ষণে রাখা। খামারে কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া। ফসল পঞ্জিকা, শস্য পর্যায়ের পরিকল্পনাসহ সকল তথ্যাদি সংরক্ষণে রাখা। ফসল সংগ্রহ করে মাড়াই, ঝাড়াই ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া। কৃষিপণ্য বিক্রির প্রয়োজন হলে বিক্রির ব্যবস্থা নেওয়া। সারাদিনের সকল কাজ সুষ্ঠুভাবে হয়েছে কি-না তা তদারকি করা। খামারের সকলের কাজ শেষ হলে যন্ত্রপাতি, শস্য, ফসলসহ যাবতীয় কিছু সঠিকভাবে রেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কি-না দেখা।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
আবিদের খামারে দৈনন্দিন কার্যাবলি আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর