উদ্দীপকে উল্লিখিত খামারটির পরিকল্পনায় আবিদের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আবিদের খামারটি হলো মাঠ ও উদ্যান ফসলের খামার। খামারটির পরিকল্পনায় আবিদের বিবেচ্য বিষয়গুলো নিচে আলোচনা করা হলো- ১. খামারের অবস্থান: সাধারণত শহর, বন্দর ও শিল্প প্রতিষ্ঠানের আশেপাশে খামার গড়ে ওঠে। তবে বড় বড় সড়ক ও কলকারখানার একেবারে নিকটে খামার স্থাপন করা উচিত নয়। ২. মাটির ধরন: শস্য খামার স্থাপনের জন্য উর্বর ও পানি নিষ্কাশিত জমির একান্ত প্রয়োজন। অনুর্বর মাটিতে ফসল ভালো হয় না বলে শস্য খামার মোটেই লাভজনক নয়। ৩. আবহাওয়া ও জলবায়ু খামার স্থাপনের জন্য অনুকূল জলবায়ু ও আবহাওয়া দরকার। বৃষ্টিপাত ও তাপমাত্রার ভিন্নতা বিবেচনা করতে হবে। ৪. উন্নত প্রযুক্তি প্রাপ্যতা: কৃষিজ দ্রব্য ও উদ্যান ফসল উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবন কতটা হয়েছে এবং তা কত সহজে পাওয়া যায় তার ওপর কৃষি খামার স্থাপন নির্ভর করে। ৫. উপকরণ সরবরাহ ও মূল্য: কৃষি খামার স্থাপনের লক্ষ্যে, আধুনিক প্রযুক্তির পাশাপাশি নিয়মিতভাবে এবং ন্যায্য দামে উপকরণ সরবরাহ নিশ্চিত কি-না তা বিবেচনায় আনতে হবে। ৬. জমির দাম: খামার স্থাপনের জন্য জমির প্রয়োজন। তাই যেসব অঞ্চলে জমির দাম তুলনামূলকভাবে কম সেখানে খামার স্থাপন করতে হবে। ৭. শ্রমের যোগান: আধুনিক খামার স্থাপন ও এর উৎপাদন কাজ পরিচালনার জন্য দক্ষ শ্রমিকের পর্যাপ্ত যোগানের বিষয়টি বিবেচনা করতে হবে। ৮. ঋণদান ব্যবস্থা: সহজশর্তে যাতে সময়মতো ঋণ পাওয়া যায়। তা বিবেচনা করতে হবে। ৯. কৃষিপণ্যের পরিবহন ও বিপণন ব্যবস্থা: কৃষি খামারে উৎপাদিত পণ্য সামগ্রী সহজেই পচে যায়। তাই যেখানেই খামার স্থাপন করা হবে সেখান থেকে যেন পণ্য সামগ্রী দ্রুত অন্যত্র পরিবহন করা যায় সে ব্যবস্থা করতে হবে। ১০. খামারের আয়-ব্যয়ের হিসাব: খামারের দৈনন্দিন কাজ ও আয়- 1 ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করার জন্য খামার ব্যবস্থাপকের তত্ত্বাবধানে একটি রেজিস্টার রাখতে হবে। উৎপাদিত পণ্য ও উপজাত পণ্য বিক্রয় শেষে নিট আয় নির্ণয় করতে হবে এবং তা প্রাক্কলিত আয়ের চেয়ে বেশি কি-না তা যাচাই করতে হবে। সুতরাং আবিদের মাঠ ও উদ্যান ফসলের খামারের পরিকল্পনায় উল্লেখিত বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খামারটির পরিকল্পনায় আবিদের বিবেচ্য বিষয়গুলো আলোচন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর