উদ্দীপকে আলোচিত কর্মকান্ডের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপক হতে দেখা যায় যে কৃষি কর্মকর্তা ফসল বিন্যাস প্রণয়ন করার চেষ্টা করছেন। ফসল বিন্যাস প্রণয়নের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে- ১. জলবায়ুগত উপাদান: বায়ুমন্ডলীয় তাপমাত্রা, বার্ষিক বৃষ্টিপাত, দিবস দৈর্ঘ্য, আর্দ্রতা, প্রভৃতি জলবায়ুগত উপাদান ফসল উৎপাদনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। ২. মৃত্তিকাগত উপাদান: ভূমির বন্ধুরতা, বুনট, ভূগর্ভস্থ পানির তল, ২ pH মান লবণাক্ততা, জলাবদ্ধতা ইত্যাদি মৃত্তিকাগত উপাদান। মৃত্তিকাগত উপাদানের উপর ফসলের ফলন এবং চাষাবাদ পদ্ধতি সরাসরি নির্ভরশীল। ৩. আর্থ-সামাজিক উপাদান: কৃষকের আর্থিক অবস্থা, যাতায়াত ও যোগাযোগের সুবিধা, বাজারমূল্য, গুদামজাতকরণের সুবিধা প্রভৃতি বিষয়গুলো ফসল বিন্যাস প্রণয়নে গুরুত্বপূর্ণ। ৪. উপকরণের প্রাপ্যতা ও মূল্য ফসল উৎপাদনে উপকরণের সহজলভ্যতা ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করে। ৫. প্রাকৃতিক উপাদান: খরা, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি ফসল উৎপাদন তথা ফসল বিন্যাসকে প্রভাবিত করে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত কর্মকান্ডের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর