কৃষি কর্মকর্তার কর্মকান্ড ঐ এলাকায় কৃষি অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: কোনো এলাকায় ফসল জন্মানোর জন্য অনুসরণকৃত বার্ষিক অনুক্রমকেই ঐ এলাকার ফসল বিন্যাস বা শস্যচাষ নমুনা বলা হয়। একটি জমিতে এক বছরে কী কী ফসল উৎপন্ন হয় এবং কোন ফসলের পর কোনটি চাষ করা হয় সেটিকে ফসল বিন্যাস হিসেবে বোঝানো হয়। ফসল বিন্যাস অনুসরণ করলে সারাবছর মাঠ ফসল নির্বাচনের দুঃশ্চিন্তা থাকে না। ফসল বিন্যাসের কারণে কৃষি উপকরণ আগে থেকেই সংগ্রহ করা যায়। পাশাপাশি ফসল উৎপাদনে মূলধন, শ্রমিকসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া সহজ হয়। ফলে ফসল বিন্যাসের কারণে সঠিক সময়ে ফসল চাষ শুরু করা যায়। এতে জমি পতিত থাকার সম্ভাবনা থাকে না। ফসল বিন্যাসের ফলে কোন জমিতে বছরে কয়টি ফসল চাষ করা যায় তা জানা যায়। এতে আন্তঃফসল, মিশ্র ফসল ও সাথী ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হয়। ফলে গ্রামীণ জনগণের সারাবছরে কর্মসংস্থানের সুযোগ হয়। ফসল বিন্যাসের ফলে জমির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণের সুযোগ সৃষ্টি হয়। এক কথায় ফসল বিন্যাস কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক মুনাফার পথ সুগম করে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কৃষি কর্মকর্তার এ কর্মকান্ড উদ্দীপকে আলোচিত এলাকার কৃষির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উক্তিটি যথার্থ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
কৃষি কর্মকর্তার কর্মকান্ড ঐ এলাকায় কৃষি অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর