কৃষি কর্মকর্তার পরামর্শকৃত পদ্ধতিটির নীতিমালা ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের শরীফ তার আবাদি জমিতে পরপর চার বছর ধান চাষ করায় ফলন কম হয়। কৃষি কর্মকর্তা তাকে একই ফসল বারবার চাষ না করে বছর ভিত্তিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফসল চাষের অর্থাৎ শস্য পর্যায়ের পরামর্শ দেন। কৃষি কর্মকর্তার পরামর্শকৃত শস্য পর্যায় পদ্ধতিটির নীতিমালা নিচে ব্যাখ্যা করা হলো- ১. খামারের আশেপাশের জলবায়ু, মাটি, আর্থ-সামাজিক অবস্থা, সেচ ইত্যাদি বিবেচনা করে ফসল নির্বাচন করতে হবে। ২. স্থানীয় চাহিদা ও বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে ফসল নির্বাচন করতে হবে। ৩. অধিক পুষ্টি গ্রহণকারী ফসল চাষের আগে সবুজ সার জাতীয় ফসল চাষ করে মাটিতে জৈব পদার্থ বৃদ্ধি করা। ৪. অগভীরমূলি ফসল চাষের পর গভীরমূলি ফসল চাষ করা। এতে পুষ্টি শোষণ সুষম হয়। ৫. ভূমিক্ষয় রোধের জন্য আচ্ছাদনকারী অর্থাৎ জমি গাছের লতাপাতা দিয়ে ঢাকা থাকে এমন শস্য চাষ করা। ৬. ফসল চাষের উপকরণ প্রাপ্যতার ভিত্তিতে শস্য পর্যায় করতে হবে। ৭. জমির সুষ্ঠু ব্যবহার হয় এমনভাবে ফসল পর্যায় করতে হবে। ৮. এক ফসল পর্যায়ের পর এক মৌসুম জমিকে বিশ্রাম দিতে হয়। ৯. সারা বছর শ্রমিক কাজে লাগে এমনভাবে ফসল পর্যায় পরিকল্পনা করতে হবে। ১০. একই ফসল শস্য পর্যায়ে বার বার দেওয়া ঠিক না। অতএব উপরোক্ত নীতিমালা অনুসরণ করে ফসল চাষ করলে একই জমি থেকে ভালো ফসল পাওয়া যাবে
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
কৃষি কর্মকর্তার পরামর্শকৃত পদ্ধতিটির নীতিমালা ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর