কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে শরীফ কীভাবে লাভবান হবে তা বিশ্লেষণ কর।
উত্তর: কৃষি কর্মকর্তা শরীফকে তার জমিতে একই ফসল বার বার না করে বছর ভিত্তিতে নির্দিষ্ট ফসল চাষের অর্থাৎ শস্য পর্যায় পদ্ধতি অনুসরণ করতে বলেন। শস্য পর্যায় অনুসরণ করে শরীফ যেভাবে উপকৃত হতে পারে তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. ফলন ভালো হয়। কারণ মাটি থেকে গাছের পুষ্টি পরিশোষণ সুষম হয়। ২. মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ধনচে ও ডাল ফসল চাষ করা হয়। ৩. মাটির অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণে থাকে। ৪. রোগ ও পোকা দ্বারা ফসল কম আক্রান্ত হয়। ৫. আগাছা ব্যবস্থাপনা সহজ হয়। ৬. আচ্ছাদন ফসল, গভীরমূলি ও অগভীরমূলি ফসল চাষ করার ফলে ভূমি ক্ষয় কম হয়। ৭. বিভিন্ন রকমের ফসলের চাহিদা মেটানো যায়। ৮. খামারের আয় বৃদ্ধি পায়। ৯. সারা বছর শ্রমিকের কাজের সৃষ্টি হয়। ১০. জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। ১১. কৃষি পরিবেশ ভালো থাকে। ১২. খাদ্য ঘাটতি পূরণ হয়। এভাবে শরীফ কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে শস্য পর্যায় অবলম্বন করে নিজেও লাভবান হবেন এবং দেশের খাদ্য চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে শরীফ কীভাবে লাভবান হবে তা বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর