শফিক কোন উৎস থেকে ঋণ গ্রহণ করেছে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শফিক যে উৎস থেকে ঋণ গ্রহণ করেছে সেটি হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। নিচে তা ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ ব্যাংকের ঋণ দানের বিধি ও শর্তের বাইরে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়মানুযায়ী যে উৎস থেকে ঋণ প্রদান করা হয় তাকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। এ উৎসসমূহ হলো আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব, স্থানীয় ক্লাব, বেসরকারি কমিউনিটি তহবিল, দালাল ও বেপারি, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, ধনি কৃষক ইত্যাদি। অপ্রাতিষ্ঠানিক ঋণে সরাসরি জামানত লাগে না। ঋণ অতি দ্রুত পাওয়া যায়। ঋণ লেনদেন অনেকটা অনানুষ্ঠানিক হয়ে থাকে। অন্যদিকে এ ঋণে সুদের হার বেশি থাকে। স্বল্পমেয়াদি হয়। ঋণ পরিশোধে কিস্তি সুবিধা কম। ঋণ আদায়ে অনেক ঋণ দাতাকে অমানবিক আচরণ করতেও দেখা যায়। ঋণ গ্রহীতা অনেক ক্ষেত্রে নাজেহাল হয়। ঋণ গ্রহীতার সামাজিক মর্যাদা কমে যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
শফিক কোন উৎস থেকে ঋণ গ্রহণ করেছে। ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর