আফজাল মিয়াকে কৃষি কর্মকর্তা কেন ফসল চক্র অবলম্বন করতে বললেন; ব্যাখ্যা কর।
উত্তর: ফসল চক্র এমন একটি পরিকল্পনা যাতে কোনো জমিতে প্রতিবছর একই ফসল চাষ না করে প্রতি বছরই ভিন্ন ভিন্ন ফসল চাষ করা হয়। হাসানপুর গ্রামের আফজাল মিয়ার জমিতে ধানের ফলন কমায় কৃষি কর্মকর্তা তাকে ফসল চক্র অবলম্বন করতে বললেন। প্রতি বছরই জমিতে একই ফসল চাষ করলে নিম্নোক্ত সমস্যাগুলো সৃষ্টি হয়ে ফসলের ফলন কমে যায়। সমস্যাগুলো হলো- ১. জমির পুষ্টি উপাদান পরিশোষণে অসামঞ্জস্যতা দেখা দেয়। ২. ফসলে পোকা-মাকড়ের উপদ্রব বেড়ে যায়। ৩. ফসলে জীবাণু ঘটিত রোগের আক্রমণ ঘটে। ৪. ভূমিক্ষয় বেশি হয়। ৫. মাটিতে জৈব পদার্থ যোগ হয় না ফলে উর্বরতাও বৃদ্ধি পায় না। ৬. মাটিতে নাইট্রোজেন সংবন্ধন কম হয়। ৭. আগাছা বেশি জন্মায়। ৮. ফসলের মান ও ফলন কমে যায়। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শস্যচক্র অবলম্বন করে আলোচিত সমস্যাগুলো কাটিয়ে ফসলের উৎপাদন বাড়িয়ে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়। এজন্য আফজাল মিয়াকে কৃষি কর্মকর্তা ফসল চক্র অবলম্বন করতে বললেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
আফজাল মিয়াকে কৃষি কর্মকর্তা কেন ফসল চক্র অবলম্বন করতে বললেন; ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর