রহিম শেখ কোন মূলনীতিগুলোর ভিত্তিতে তাঁর কর্মকাণ্ড অগ্রসর করবেন? ব্যাখ্যা কর।
উত্তর: রহিম শেখ তার জমিতে শস্য পর্যায় অনুসরণ করবেন। নিম্নলিখিত মূলনীতিগুলোর ভিত্তিতে তিনি তার কর্মকান্ড অগ্রসর করবেন- ১. খামারের আশেপাশের জলবায়ু, মাটি, আর্থ-সামাজিক অবস্থা, সেচ, নিকাশ ইত্যাদি বিবেচনা করে ফসল নির্বাচন করতে হবে। ২. স্থানীয় চাহিদা ও বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে ফসল নির্বাচন করতে হবে। ৩. অধিক পুষ্টি গ্রহণকারী ফসল চাষের আগে সবুজ সার জাতীয় ফসল চাষ করে মাটিতে জৈব পদার্থ বৃদ্ধি করতে হবে। অথবা কম পুষ্টি শোষণকারী ফসল চাষ করতে হবে। ৪, অগভীরমূলি ফসল চাষের পর গভীরমূলি ফসল চাষ করতে হবে। এতে পুষ্টি শোষণ সুষম হবে। ৫. ভূমি ক্ষয়রোধের জন্য আচ্ছাদনকারী অর্থাৎ জমি গাছের লতাপাতা দিয়ে ঢাকা থাকে এমন শস্য চাষ করতে হবে। ৬. ফসল চাষের উপকরণ প্রাপ্যতার ভিত্তিতে শস্য পর্যায় করতে হবে। ৭ . জমির সুষ্ঠু ব্যবহার হয় এমনভাবে ফসল পর্যায় করতে হয়। ৮. ফসল পর্যায়ে গো খাদ্য ফসল অন্তর্ভুক্ত করতে হবে। ৯. এক ফসল পর্যায়ের পর এক মৌসুম জমিকে বিশ্রাম দিতে হয়। ১০. সারা বছর শ্রমিক কাজে লাগে এমনভাবে ফসল পর্যায় পরিকল্পনা করতে হয়। ১১. একই ফসল শস্য পর্যায়ে বার বার দেওয়া ঠিক না।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
রহিম শেখ কোন মূলনীতিগুলোর ভিত্তিতে তাঁর কর্মকাণ্ড অগ্রসর করবেন? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর