কৃষি কর্মকর্তার পরামর্শ গণি মিয়ার কী উপকার করবে? ব্যাখ্যা কর।
উত্তর: কৃষি কর্মকর্তা গণি মিয়াকে শস্য পর্যায় অনুসরণ করার পরামর্শ দিলেন। নির্দিষ্ট জমিতে নির্ধারিত সময়ে নির্বাচিত কিছু শস্য ধারাবাহিকভাবে জন্মানোকে শস্য পর্যায় বলে। গণি মিয়া শস্য পর্যায় অবলম্বন করলে নিম্নলিখিত উপকার পাবেন- ১. ফসলের ফলন ও মান বৃদ্ধি পাবে। কারণ মাটি থেকে গাছের পুষ্টি পরিশোষণ সুষম হবে। ২. মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে জমির উর্বরতা ও মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণে থাকবে। ৩. ফসলে পোকামাকড়ের উপদ্রব কম হবে। ফলে বালাই ব্যবস্থাপনা ব্যয় কমবে। ৪. ফসলে জীবাণুঘটিত রোগ এবং আগাছার আক্রমণ কম হবে। ৫. মাটিতে বায়বীয় নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। ৬. শক্ত লাঙল স্তর ভাঙা সম্ভব হবে। ফলে অনেক ক্ষতিকর গ্যাস মাটি থেকে দূরীভূত হবে। ৭. বিভিন্ন রকম ফসলের চাহিদা মেটানো সম্ভব হবে। ৮. খামারের আয় বৃদ্ধি এবং শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
কৃষি কর্মকর্তার পরামর্শ গণি মিয়ার কী উপকার করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর